ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময় সভা

৫ সেপ্টেম্বর, এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে অবৈধ  অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা  প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  লেফটেন্যান্ট কর্নেল  ও ভৈরব  সেনা ক্যাম্প কমান্ডার ফারহানা আফরিন জানান, ২০০৯ সাল থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত  যারা অস্ত্র জমা দেয়নি সেসব আগ্নেয়াস্ত্র  অবৈধ ঘোষণা রা হয়েছে । এছাড়া  ভৈরব থানা থেকে লুট হওয়া কিছু আগ্নেয়াস্ত্র এখনো জমা দেয়নি এসব অস্ত্র উদ্ধার করা হবে এবং অবৈধ  অস্ত্র যার কাছে পাওয়া  যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এছাড়া ও অস্ত্র উদ্ধারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।  এ সময় ভৈরব  সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান রেজা, ওসি মোঃ সফিকুল ইসলাম সহ র্যাব ও আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries