কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্য সংগ্রহের দ্বার উন্মোচিত

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্য সংগ্রহের দ্বার উন্মোচিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাব হল রুমে সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য আহ্বায়ক কমিটি ও সাংবাদিক সদস্য যাচাই-বাছাই উপ-কমিটির চেয়ারম্যান অ্যাড. শেখ মাসুদ ইকবালের হাতে সাংবাদিক সদস্য সংগ্রহের চিঠি তুলে দিচ্ছেন প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাড. লুৎফুর রশিদ রানা ও সদস্য সচিব মনোয়ার হোসেন রনী । এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক সদস্য সুলতান রায়হান ভূঞা রিপন, শামছুল আলম সেলিমসহ অন্যরা। সাংবাদিক সদস্য যাচাই-বাছাই উপ-কমিটিতে অ্যাড. শেখ মাসুদ ইকবালকে চেয়ারম্যান ও কাজী শাহীন খান, একে নাছিম খান, সাইফুল মালেক চৌধুরী, মুনিরুজ্জামান খান সোহেল, শফিকুল ইসলাম ফকির মতি এবং মনোয়ার হোসেন রনীকে সদস্য করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে সাংবাদিক সদস্য ফরম বিতরণ করা হবে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ