ছাত্রলীগ সভাপতির প্রাইভেট কার-মোটরসাইকেলে আগুন

অনলাইন ডেস্ক :

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার প্রাইভেট কার আগুন দিয়ে পুড়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রাখা ছাত্রলীগ সভাপতির প্রাইভেট কার গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে দেন। এ সময় সঙ্গে থাকা আরও পাঁচ মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান।

এর আগে দুপুর ২টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।

নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries