স্বেচ্ছাসেবি সংগঠন ’আশার আলো’ বৃক্ষরোপন অভিযান
বাজিতপুর প্রতিনিধি :
“গাছ কথা বলুক মানুষের পক্ষে” এ শ্লোগানকে সামনে রেখে বাজিতপুর স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন আশার আলো’র উদ্দ্যোগে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে । এ অভিযানে সংগঠনের আহ্বায়ক, সাহিত্যিক ও সমাজ সেবক মিয়া মোহাম্মদ সুমন, আনসার বিডিপি দলনেতা জুবায়ের আহম্মেদ, যুগ্ন আহ্বায়ক এম আর রাজিব, ফাইজুর রশিদ ডলার বাজিতপুর পৌর শহরের মিরারবন্ধ, গাজিরচর সড়ক, কৈলাগ ইউনিয়নের পিউরী সড়কে শতাধিক বৃক্ষরোপন করেন।
এছাড়া এ স্বেচ্ছাসেবি সংগঠনটি করোনা ভাইরাস মহামারীতে মানবিক কার্যক্রমে ব্যাপক ভূমিকা পালন করেছে। সামাজিক উন্নয়ন, মাদক বিরোধী কার্যক্রম, মানবিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে।

