ফ্রিলান্সার মেহেদী হাসান তুহিনের ১৮তম জন্মদিন পালিত হয়েছে
ফয়েজ আহমেদ মামুন
ফ্রিলান্সার,ইউটিউবার, ফেইসবুক ব্লগার, ও নান্দাইলের দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক বার বার নির্বাচিত স্কুল কেবিনেট,সবার কাছে পরিচিত মুখ মেহেদী হাসান তুহিন।
গত ১মার্চ শুক্রবার ছিলো সেই তুহিনের জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে তুহিনের প্রতি ভালোবাসার আবেগ দেখিয়ে বন্ধু, বান্ধব, যুব শক্তি ব্লাড ডোনেশনের সদস্যরা আয়োজন করে কেক কাটার।
তুহিনের জন্মদিন উপলক্ষে ১ মার্চ শুক্রবার রাতে নান্দাইল উপজেলার জামতলা বাজার অবস্থিত বিকাশ সমাজ ফ্রেন্ডস ক্লাবের কার্যালয়ে জাঁকজমক ভাবে পালিত হলো তুহিনের জন্মদিন। রাতে কেক কেটে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তুহিন এসময় যুবশক্তি ব্লাড ডোনেশনের এ্যাডমিন আতিকুল ইসলাম পিতুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রনি খান, আলমামুন খান, হোজাইফা তুহিন, রাফি, সিয়াম, তানজিম, আবির, সহ , আরো অনেকেই ।
সকলের প্রিয় ফ্রিলান্সার মেহেদী হাসান তুহিনের জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন,হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু,বান্ধবী, ছোট ভাই,বোন,কর্মী- সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে। এ যেনো ঈদের মিলন মেলা, আসলেই তো ঈদ। কারণ বন্ধু- বান্ধবী, ছোট ভাই – বোন, কর্মী – সমর্থকদের কাছে মেহেদী হাসান তুহিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার। এইদিনে আনন্দ উল্লাস না করলে কি হয়? চলুন দেখে নেয়া যাক মেহেদী হাসান তুহিন এর শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কি হচ্ছেঃ
কলেজ পড়ুয়া ছাত্র ইফরান সাদিক জিয়ন তার ফেসবুক ট্যাটাসে লিখেছেন,শুভ জন্মদিন প্রিয় ভাই আমার !ভালোবাসা অবিরাম মধুর হোক তোমার আগামী দিনের পথচলা শান্তিময় সুন্দর হোক তোমার ভবিষ্যৎ দোয়া ও শুভ কামনা সব সময়! ভালোবাসা নিস ভাই আমার
মেহেদি হাসান তুহিনের তানজিম নামে এক ছোট ভাই তার ফেসবুকে লিখেছেন,শুভ জন্মদিন প্রিয় তুহিন ভাই দোয়া করি সময় ভালো থাকো আর বাবা-মায়েে স্বপ্ন পূরন করো। তোমার ব্যাপারে আর কি বলবো সারাদিন বলেও শেষ হবে না, তাই আর বললাম না। তোমার মতো উধার মনের মানুষ আমি দেখি নি কখনো। দোয়া রইলো তুমি যেন জীবনে অনেক বেশি বড় হতে পারো, তোমাদের ছায়া তল থেকে আমরা কখনো হারাতে চাই না ভাই। অনেক বেশি ভালো থাকো তুমি
এছাড়া আরও সহস্র বন্ধু,বান্ধবী, ছোট ভাই,বোন, প্রিয়জন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

