বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে বিশাল র‌্যালী

জামালপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচিতে যোগ দিতে জামালপুর সদর গেটপার বিএনপি জেলা কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হন।
আজ বুধবার বেলা ১১টা সময় রাস্তার পাশে বিএনপি কার্যালয়ের সামনে একত্রিত হয়ে নেতা কর্মীরা তাদের কার্যক্রম শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন (সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি)
সভাপতিত্ব করেন মো: আব্দুল হালিম (সভাপতি জামালপুর জেলা মৎস্যজীবী দল বিষয়ক সম্পাদক, জামালপুর জেলা বিএনপি)
এ সময় অবৈধ সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি তথা গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ও নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ