কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ৩ ডেঙ্গু রোগী শনাক্ত 

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় তিনজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।একই সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক জন।শনিবার, ১৬ ডিসেম্বর রাত ৯ টায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ জেলার দুটি হাসপাতালে বতমানে ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।এর মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১ জন।প্রাপ্ত তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ জেলার চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩২৭ জন এবং একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২ হাজার ৩১২ জনকে।কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা:সাইফুল ইসলাম।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ