করিমগঞ্জের খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাষির্ক পরীক্ষার ফলাফল প্রকাশ

করিমগঞ্জ প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাষির্ক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার, ১২ ডিসেম্বর সকাল ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক,শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মো:আনোয়ার হোসেন।বাষির্ক পরীক্ষায় সকল ক্লাসে ১ ম থেকে ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে  গুনধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল।বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন করিমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল বাসার মৃধা।অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন,গুনধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গানাইজেশনের  আহ্বায়ক হেদায়েত উল্লাহ,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদুর রহমান,সদস্য সালমা আক্তার  শিক্ষকগণসহ দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ