সাংবাদিক নানকের শ্বশুর এর জানাজা শেষে দাফন সম্পন্ন
করিমগঞ্জ প্রতিনিধি :
সাংবাদিক দিলোয়ার হোসাইন নানকের শ্বশুর ছফির উদ্দিন (৭১) মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।বুধবার,৬ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৭ টায় করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে মারা যান।ছফির উদ্দিন ছিলেন নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুম ছফির উদ্দিনের মরদেহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে দাফন করা হয়েছে।বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর সকাল ১০ টায় বাড়ির সামনে জানাজা শেষে ছফির উদ্দিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

