কিশোরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

আমিনুল হক সাদী: কিশোরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের একরামপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ধিতসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাপার সভাপতি মো:মজিবুর রহমান।

এতে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জাপা নেতা ডা: মো. আ. হাই, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা মো: সাদেকুর রহমান সাদেক, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আ. করিম, জাপা নেতা এড. শওকত, মো. হাফিজ উদ্দিন, মো: আবুল বাশার রতন, শিল্পী জসিম উদ্দিন হিরো, শিল্পী খোকা, কাঞ্চন মিয়াসহ সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীলগণ ও নেতা কর্মীগণ।

সভায় জাতীয় পার্টির মনোনীত কিশোরগঞ্জ-হোসেনপুর আসনের মনোনীত প্রার্থী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জাপা নেতা ডা: মো. আ. হাইয়ের জন্য দুয়া কামনা করা হয় এবং দলকে সুসংগঠিত করতে সকলের সহযোগিতা চেয়েছেন বক্তারা।

সম্পদনা: মো. মনির হোসেন

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ