মনোনয়ন জমা দিলেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি

মো. মনির হোসেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি কিশোরগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলামসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নাম ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ