কিশোরগঞ্জের ভৈরবে ৬০ কে‌জি গাঁজাসহ ৪ মাদক কারবারী‌ গ্রেফতার

শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।

কিশোরগঞ্জের ভৈরবে উপ‌জেলার দুর্জয় মোড় এলাকা থে‌কে ৬০ কে‌জি গাঁজাসহ এক‌টি বাস জব্দ ক‌রে‌ছে র‌্যাব। এ সময় গ্রেফতার করা হয় ৪ মাদক কারবারী‌কে।

র‌বিবার ভোরে সি‌লেট-ঢাকা মহাসড়‌কের দুর্জয় মোড় এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে র‌্যাব-১৪ ভৈরব ক‌্যা‌ম্পের সদস‌্যরা এসব মাদকদ্রব‌্য জব্দসহ পাচারকারী‌দের গ্রেফতার ক‌রে।

গ্রেফতারা হলেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচার গ্রামের মৃত নুর মিয়া ছেলে মোঃ মামুন মিয়া (২২),চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিন চর বাড়ালী গ্রামের মৃত আলী আহম্মদ ছেলে মোঃ হাসানুজ্জামান টগর (৫৫) , কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মন্ডলভোগ গ্রামে মো: মিলন মিয়ার ছেলে মোঃ মেরাজ (২০), ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত সাঈদ হোসেনের ছেলে মো: মোস্তাকিম (২০)।

র‌্যাব-১৪ ভৈরব ক‌্যা‌ম্পের সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার  মুহাঃ জাহিদ হাসান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, এ সময়, আটককৃত আসামিদের দখলে থাকা ০১টি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৬০ কেজি মাদকদ্রব্য গাঁজা ০৫টি মোবাইল ফোন, নগদ ১০০০ টাকা জব্দ করা হয়।আসামিগণ দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল মর্মে  স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর ভৈরব থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ