পাকুন্দিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে ৩০ জন কৃষক-কৃষাণীর উপস্থিতিতে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-এ-আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ট্রেনিং অফিসার আব্দুস সামাদ, কৃষি উপসহকারী মোঃ এমদাদুল হক। এই সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষকদেরকে বিভিন্ন ফসল ও সবজি উৎপাদনের উপর হাতে কলমে পরামর্শ দিয়েছেন।

 

 

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ