কিশোরগঞ্জে রশিদাবাদ ইউনিয়নে শেখ রাসেল দিবস উদযাপনে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
মোঃ আজিজুল হক ফাহিম,
কিশোরগঞ্জ জেলা সদরের রশিদাবাদ ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন, আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ। গত ১৮ এপ্রিল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশণা সম্পাদক এম এ আকবর খন্দকার। ইউপি সচিব মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন বেরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আরা বেগম, সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক হারুন আর রশিদ, মাখরান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক সিরাজুল হক। আলোচনায় অংশগ্রহন করেন সংরক্ষিত মহিলা মেন্বার মোছাঃ স্বপ্না আক্তার, মোছাঃ লিপি আক্তার, মোছাঃ বিলকিস আক্তার, মেন্বার, জাহেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রমজান আল রবিন, মুখলেছ মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ রফিকুল্লাহ, তথ্য সেবা উদ্যোগতা মোঃ শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গ্রাম পুুলিশ সহ পরিষদের সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শেখ রাসেল সহ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের রুহের শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মাহদী হাসান নাঈম।

