শোলমারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন এমপি লিপি
মো. মনির হোসেন: কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার সাক্ষী শোলমারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ জুন) দুপুরে নব নির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
এসময় মহিনন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: লিয়াকত আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদুল্লাহসহ অন্যান্যরা।
এর আগে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া বনানীর মোড় এলাকার একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অটোরিকশা পুড়ে সর্বশান্ত হওয়া ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে ৩২টি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট চার লাখ ৮০ হাজার টাকা এবং একটি পরিবারকে পাঁচ বাণ্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ জুন) দুপুরে পুড়ে যাওয়া অটোগ্যারেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তার চেক ও ঢেউটিন হস্তান্তর করেন।
কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফুর রহমান টুনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার এবং কিশোরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, আওয়ামী লীগ নেতা মিহির লাল বসাক, হাজী ইছাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. মনির হোসেন/নিউজ রুম এডিটর

