জাফরাবাদ ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েমের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে রবিবার (১৪ মে) বিকেলে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মানবন্ধন করেছে স্থানীয় লোকজন। জাফরাবাদ ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। এর আগে (১৮ এপ্রিল) এ ব্যাপারে জেলা প্রশাসকসহ বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁর পরিষদের ৮ জন সদস্য।

মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা তানভীর আহমেদ, স্থানীয় বাসিন্দা মোঃ আলম, মোঃ জুয়েল মিয়াসহ অন্যান্যরা। এসময় ইউপি সদস্য মো. সোহাগ মিয়া, সারওয়ার আলম, মো. সাইদুর রহমান, মো. মতিউর রহমান, জুনায়েদ তুর্য্য, সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস আক্তার ও আছমা আক্তার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আবু সাদাৎ মোঃ সায়েম নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন। মানবন্ধনে অভিযোগ করা হয়, আজিমগঞ্জ বাজারে পানি নিষ্কাশনের দুইটি নালা যা ২০১৯-২০ অর্থ বছরে দুই লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। নিয়মবহির্ভূতভাবে ইউপি চেয়ারম্যান এ নালার পুরাতন মালামাল ইট, স্লাব বিক্রি করে টাকা আত্মসাত করেছেন। ২০১৯-২০ অর্থ বছরে আমলীতলা পাকা রাস্তা হতে আজিমগঞ্জ বাজার পর্যন্ত প্রকল্প দেখিয়ে এক লাখ ৩৭ হাজার টাকা আত্মসাত করেছেন। ২০২১-২২ অর্থ বছরে হাজী মো. রউফ এর ফিসারি পাড় হতে রাজকন্তি খালপাড় সেতু পর্যন্ত রাস্তা ফিলিং দেখিয়ে এক লাখ টাকা আত্মসাত করেছেন। একই অর্থ বছরে কাইকরদিয়া প্রতিবন্ধী স্কুল হতে সুবন্দি হারেছের দোকান পর্যন্ত রাস্তার বেটস ফিলিং বাবদ এক লাখ টাকা আত্মসাত করেছেন। এছাড়া ২০২২-২৩ অর্থ বছরে পূর্ব জাফরাবাদ রশিদের বাড়ি হতে শাপলা কিন্ডারগার্টেন পর্যন্ত রাস্তার বেটস ফিলিং বাবদ এক লাখ টাকা আত্মসাত করেছেন। একই অর্থ বছরে জাল্লাবাদ মালিবাড়ি গ্রামীণ টাওয়ার হতে মাজহারুলের দোকান পর্যন্ত মাটি ভরাট দেখিয়ে এক লাখ টাকা আত্মসাত করেছেন। তাছাড়া জাফরাবাদ ইউনিয়ন বাদে শ্রীরামপুর নূরু ফকিরের বাড়ি হতে সাধের জঙ্গল আ. জব্বারের বাড়ি পর্যন্ত রাস্তার বেটসের উন্নয়ন দেখিয়ে আরও এক লাখ টাকা আত্মসাত করেছেন।

অনিয়ম-দুর্নীতির বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েমের কাছে ০১৭১৭০৩৫৪৫০ নাম্বারে কল দিয়ে জানতে চাইলে অপরপ্রান্তে থাকা ব্যক্তি কল রিসিভ করেন বলেন যে, চেয়ারম্যান সাহেব বাথরুমে আছেন এই বলে তিনি ফোন কেটেদেন। পরে বহুবার মোবাইল ফোনে কল করলেও তিনি আর কল রিসিভ করেননি।

মোঃ মনির হোসেন/নিউজ রুম এডিটর

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ