তাড়াইলে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও কার্ড বিতরণ।
জোবায়ের হোসেন খান
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিনের সভাপতিত্বে উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি (তাড়াইল করিমগগঞ্জ) সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও কার্ড তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, জাতীয় পার্টির আহব্বায়ক চান মিয়া, তাড়াইল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আ: হাই, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, ধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির তাড়াইল উপজেলা যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মবিন প্রমূখ।
প্রধান অতিথি এডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, তাড়াইল উপজেলা মুক্তিযুদ্ধাদের নতুন কমিটি গঠন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনে এই দেশে ফেরেস্তা আসলেও সুষ্ঠ নির্বাচন দিতে পারবেনা নির্বাচনে মানুষের আস্থা নাই, সেই কথা আমি নির্বাচন কমিশনকে বলেছি।

