করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. তৌফিক ইকবাল (৪৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা থেকে তাঁর মরদেহ নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ভোলা কোর্ট মসজিদে জানাজা শেষে শিবপুরের পারিবারিক কবরস্থানে তাঁর দাফনসম্পন্ন হবে।

অধ্যাপক তৌফিক ইকবাল ১৯৭২ সালে ভোলা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে বিএজি (অনার্স) এবং ১৯৯৫ সালে ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে তিনি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান ও উদ্ভিদ পুষ্টি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক তৌফিক ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন এবং ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এর পাশাপাশি তিনি তুরস্ক ও জার্মানির দুটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।তৌফিক ইকবালের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য এই অধ্যাপকের অবদান স্মরণ করে বলেন, মানুষের মৃত্যু অবধারিত হলেও তাঁর এ অকালমৃত্যু বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries