বনানীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির। তিনি প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সে খোঁজ নেওয়া হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি বলেন, ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে কেমিক্যালজাতীয় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হচ্ছে।

জিয়াউর রহমান আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আহত কর্মীর নাম জানাননি তিনি।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, চেয়ারম্যানবাড়ি আনন্দ টিভি ভবন থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। ভবনটি ছয়তলা। আগুনের সূত্রপাত তৃতীয় তলা থেকে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries