কিশোরগঞ্জে ১৬ জনের করোনা শনাক্ত, একদিনে মৃত্যু ৭
আমার বাংলাদেশ রিপোর্ট
কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটেই চলেছে। জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ শুক্রবার (৯ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টে ১৬ জনের করোনা সনাক্ত।
সর্বশেষ রিপোর্টে জেলায় একদিনে ১৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ৪৫ জন। এছাড়া জেলায় সন্দেহজনক কোভিড-১৯ একজন মৃত্যুবরণ করেছেন। করোনায় মৃত্যু ৬ জন।
কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

