নোবেলের বিরুদ্ধে জিডি

সময় টিভির বিনোদন প্রতিবেদককে হুমকি দেওয়ায় বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর কলাবাগান থানায় এই জিডি করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‌‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের জাতীয় সংগীত, দেশের স্বনামধন্য সংগীতশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় নিজের ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন নোবেল। সম্প্রতি নগরবাউল জেমস, জনপ্রিয় সুরকার ইথুন বাবু এবং সংগীতশিল্পী তাপসকে নিয়েও কূরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। সবশেষ নোবেল তার ফেসুবকে নিজের মৃত্যুর তারিখ ঘোষণা করে স্ট্যাটাস দেন। পেশাগত দায়িত্ব হিসেবে সময় টিভির প্রতিবেদক আল কাছির বিষয়টি নিয়ে নোবেলের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেন। ১৬ মে দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে নোবেলের ব্যক্তিগত নম্বরে ফোন করেন তিনি। পরিচয় পাওয়ার পর নোবেল অকথ্য ভাষায় গালাগালি করে ফোন কেটে দেন। এরপর ১২টা ৪৮ মিনিটে নোবেল নিজেই প্রতিবেদক কাছিরকে ফোন করে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে জেলে নেওয়ার হুমকি দেন।’

“তিনি সাংবাদিককে বলেন, ‘নোবেলকে তুই চিনিস? নোবেল কী শিল্পী? নোবেল কিন্তু ক্যাডার।’ শুধু তা নয়, সরকারের একটি গোয়েন্দা সংস্থা দিয়ে প্রতিবেদককে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেন তিনি,”- জিডিতে তা উল্লেখ করা হয়েছে।

Source:Bd Pratidin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries