ভালোবাসার মর্যাদা দেবেন শ্রাবন্তী, কথা দিলেন

ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে বিজেপিতে যোগ দিয়েছেন, এ খবর পুরোনো হতে চলল। নতুন খবর হলো, পশ্চিমবঙ্গের বেহালা থেকে এবার তিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। আরও টাটকা খবর হলো, ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি। রুপালি পর্দা থেকে এখন তিনি দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠেরোববার সকালে শ্রাবন্তী চারটি ছবি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে লিখেছেন, ‘আজ সকালে বেহালা থানার কাছে জোড়া মন্দিরে পূজা দিয়ে শুরু হলো প্রচার। মানুষের এই ভালোবাসার যথাযথ মর্যাদা দেব আমরা। কথা দিলাম।’ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে নেমে এসেছেন পর্দার তারকা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তিনি। জানাচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি। বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডের ২৯ নম্বর পল্লি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মন্দিরে পূজা দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি, প্রথম দিন তা কয়েকটি বাড়ি ঘোরার ভেতর সীমাবদ্ধ ছিল। আজ থেকে বেশ কিছুসংখ্যক কর্মী নিয়ে রাজনীতি করতে নেমেছেন শ্রাবন্তী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। ওই দিন বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেন এই অভিনেত্রী। তবে দুই দিন হলো মাঠে নেমেছেন তিনি।বেহালার পশ্চিম কেন্দ্র থেকে আরও লড়বেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ‘হেভিওয়েট’ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন শ্রাবন্তী। পার্থ চট্টোপাধ্যায় খুবই শক্তিশালী প্রতিপক্ষ। অবশ্য তাতে এতটুকু বিচলিত নন শ্রাবন্তী। তাঁর দাবি, পশ্চিম বেহালা তাঁর নিজের এলাকা। তাঁর ছোটবেলা নাকি এখানেই কেটেছে। এখানকার মানুষ তাঁর আপন মানুষ। তাই তাঁরা ভোট দিয়ে তাঁকে জয়ী করবেন বলে দৃঢ় বিশ্বাস এই অভিনেত্রীর। বিজেপি এর আগেও তারকা প্রার্থী দিয়েছে বেহালায়। এর আগে পায়েল সরকারকে প্রার্থী করেছিল ক্ষমতায় থাকা এই রাজনৈতিক দল।এদিকে শ্রাবন্তী আরও আলোচনায় আছেন রোশানের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে। মহামারির ভেতরেই আলাদা থাকছেন তাঁরা। রোশান জানিয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে আট মাস ধরে কোনো যোগাযোগ নেই তাঁর। অন্যদিকে শ্রাবন্তী এই নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে ঠিক করেছেন। এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে ভারতীয় বাংলা ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। ঝিনুক নামের একটি ছেলে রয়েছে তাঁদের। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। বিয়েও করেন তাঁরা। প্রায় দুই বছর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে গোপনে বিয়ে সারেন টালিউড তারকা শ্রাবন্তী ও কেবিন ক্রু সুপারভাইজার রোশান সিং।২০১৯ সালের মার্চে শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ ছবিটি মুক্তি পায়। বাংলাদেশের এই সিনেমায় তিনি তাহসানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এর আগে শাকিব খানের সঙ্গে ‘শিকারী’ ছবিতেও অভিনয় করতে দেখা গেছে শ্রাবন্তীকে।
এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। ‘বীরপুরুষ’, ‘নবজীবন বিমা কোম্পানি’, ‘আজব প্রেমের গল্প’, ‘কাবেরী অন্তর্ধান’ ও ‘লকডাউন’—এই পাঁচ ছবিতে দেখা যাবে তাঁকে।

Source:prothom alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries