শৌচাগার না থাকায় বালিখোলা হাওরে পর্যটকদের ভোগান্তি
মোঃ মনির হোসেন: নীল আকাশ ও জলের অভূতপূর্ব সুন্দর্য্য বালিখলা বেড়িবাঁধ হাওরে স্বাস্থ্যসম্মত কোন শৌচাগার না থাকায় এখানে আসা পর্যটকদের প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নীল আকাশ ও জলের অভূতপূর্ব সুন্দর্য্য দেখার জন্য এখানে প্রতিদিন শত শত নারী পুরুষ এসে ভিড় করছেন।
সৌন্দর্য্য উপভোগ করতে এসে বালিখোলা হাওর তীরে কোন শৌচাগার না থাকায় সবচেয়ে বেশী বিপাকে পড়তে হচ্ছে নারীদের। আবার কেউ কেউ কোন উপায় না পেয়ে যেখানে-সেখানেই সারছেন শৌচাগারের কাজ। এতে নষ্ট হচ্ছে হাওরের পরিবেশ।
সরেজমিনে গিয়ে কথা হয় বালিখোলা হাওরের “আপ্যায়ন হাউজ” রেস্তরার মালিক মুরাদ ভূঞার সাথে তিনি জানান, বালিখোলা হাওরে পর্যটকদের জন্য কোন শৌচাগার না থাকায় এখানে এসে তারা খুব বেকাদায় পড়েছেন।
তিনি বলেন, হাওরের বিশেষ স্থানে কিছু শৌচাগার নির্মাণ করা হলে পর্যটকদের ভোগান্তি কমবে এবং আরো পর্যটকদের সমাগম ঘটবে। তিনি বিদুৎ, পানিসহ আরও নানাদিক অসুবিধার কথা তুলে ধরেন।
বালিখোলা হাওর এলাকাবাসীর সাথে কথা হলে তাঁরা জানান, বালিখোলা হাওর তীরবর্তী এলাকায় শৌচাগার না থাকায় এখানে আসা পর্যটকরা প্রকৃতিক কাজ সম্পন্ন করতে গিয়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়তই।
তবে অনেকেই বলছেন মানুষের মৌলিক চাহিদা গুলো যেমন, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগারসহ আরও কিছু অবকাঠামো তৈরী করলে পর্যটকদের সমাগম বাড়বে ।

