কুলিয়ারচরে মশকনিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদ্যাপন
মুহাম্মদ কাইসার হামিদ,
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মশকনিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদ্যাপন উপলক্ষে কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে মশকনিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসা চত্বরে স্প্রে মেশিন দিয়ে মশকনিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র অলি উল্লাহ, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাশেমী রাসেল, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম খান ও ঠিকাদার মোঃ আনিসুজ্জামান সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

