কিশোরগঞ্জে একুশের বই মেলার জন্য প্রস্তÍত পুরাতন স্টেডিয়াম মাঠ

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি বই মেলার জন্য প্রস্তত করা হচ্ছে পুরাতন স্টেডিয়াম মাঠ। প্রতি বছরের ন্যায় এবারও কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই বই মেলার আয়োজন করছে জেলা প্রশাসন। জানা গেছে ১৯৯২ সাল থেকে কিশোরগঞ্জ পুরাতন কালেক্টরেটে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ৩ বছর থেকে বড় পরিসরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল জানান, ২০১৬ সালে বড় পরিসরে পুরাতন স্টেডিয়ামে ৯৫ টি স্টল, ২০১৭ সালে ১৩৫ টি স্টল ও ২০১৮ সালে ১৬৫ টি স্টল স্থাপিত হয়। এবারের ২০১৯ সালের বইমেলায় থাকছে ১৭০ টি স্টল। পুরোদমে এগিয়ে চলছে মেলার প্রস্ততি।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries