করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারের নবনির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি দায়িত্বভার হস্তান্তর করেছে। গতকাল বিকেলে পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পাঠাগারের সভাপতি (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল’র কাছে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাংগঠনিক দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় পাঠাগারের সহ-সভাপতি যথাক্রমে মোঃ আতাউর রহমান মিল্টন, মোঃ হারুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মামুন উজ্জ্বল, কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাদির হিরু, আব্দুল মতিন বাবলু, কাউছার আহমেদ মামুন, নোবেল ভূ্ইঁয়া, আলামীন মোড়ল ও রকি খান উপস্থিত ছিলেন। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

