কিশোরগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা সম্পন্ন
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন ও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে জাতীয় সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সরকারী বালক ইচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বেএ সময় উপস্থিত ছিলেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীগণ। পরে অতিথিগণ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করেন

