আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাফায়েত, আজিজ ও তুহিন

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন।

বুধবার (২৩ জানুয়ারি) আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনেই তাঁরা দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন।

সকালে সৈয়দ সাফায়েতুল ইসলামের পক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর ভাতিজি জামাতা অ্যাডভোকেট তানভীর শাহিন ও ভাতিজি শাহ নৌশিকা কাকন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।

আগামী ২৫ জানুয়ারি শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া ২৫ জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়া যাবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন থেকেও বিপুল ভোটের ব্যবধানে এই আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ নেয়ার আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে মঙ্গলবার (২২ জানুয়ারি) এই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries