কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের বিন্নাটীতে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিন্নাটী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক বিন্নাটী শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জোনের জোনাল ম্যানেজার তৌহিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ শাহ বুরহান উদ্দিন আহমেদ, সাবেক ইউপি মেম্বার আবদুল কাইয়ুম গন্ধি প্রমূখ। এসময় ব্যাংকে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

