কিশোরগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে আগুন



কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী অফিস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চংশোলাকিয়ায় অবস্থিাত জাতীয় একাদশ সংসদ নির্বাচনীয় আওয়ামীলীগের অফিসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। এতে অফিসের আসবাবপত্র ও মালামাল ভস্মিভূত হয়েছে বলে স্থাানীয় নেতারা জানিয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। ঘটনার নিন্দা জানিয়ে মহিনন্দ ইউনিয়ন আওয়ামীলীগ দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহিনন্দ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মনসুর আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তৌফিক, সদর উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান আরজু, মহিনন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাদির, বর্তমান সভাপতি হারিছ উল্লাহ, ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া, যুবলীগ নেতা ইকবার হোসেন প্রমুখ। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আহসান হাবীবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ সরেজমিন ঘটনাস্থাল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাা নেওয়া হবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries