হোসেনপুরে অগ্নিকান্ডে ৮০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
আমিনুল হক সাদী:
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে অগ্নিকান্ডে ৮০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, বুধবার রাতে উপজেলার জগদল বাজারে সুজন মিয়ার দোকান থেকে বিদ্যুতের শট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে স্থাানীয়রা জানিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ছলিম উদ্দিন, সুজন, কাশেম, রইছ উদ্দিন, পারভেজ, হান্নান ভূঞা, দুলু ভূঞা, রতন মুন্সি, সোহেল ও সুমন মিয়া জানান, তাদের দোকানসহ আর কয়েকটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে প্রায় আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

