কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত
আমিনুল হক সাদী
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪০ হিজরী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম। সভার শুরুতে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: শামছুল ইসলাম খান মাসুম, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম শুয়াইব বিন রউফ। বক্তব্য রাখেন দারুল আরকামের শিক্ষক মাও: সাইফুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাও: মাহমুদুল হাসান, মাওলানা শামছুল ইসলাম। ইফার ফিল্ড অফিসার এনামুল হকের পরিচালনায় অনন্যার মধ্যে বক্তব্য রাখেন ইফার ফিল্ড সুপার ভাইজার মাওঃ আবু সাঈদ। সভায় মহানবী সা. এর জীবনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে অতিথিবৃন্দ পবিত্র ঈদে-মিলাদুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক, ইমাম ও আলেমগণ উপস্থিত ছিলেন।

