কিশোরগঞ্জে ৬শ’ পিস ইয়াবা ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে ৬ শ’ পিস ইয়াবা ও প্রাইভেট কারসহ ফয়জুর রহমান খান (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের গাইটাল ফার্মের মোড় এলাকার সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী ফয়জুর রহমান খান তাড়াইল উপজেলার রাউতি গ্রামের নুরু রহমান খানের ছেলে। তবে সে শহরের আলোর মেলা এলাকায় বসবাস করে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত জানান, ফয়জুর রহমান খান দীর্ঘদিন ধরে প্রাইভেটকারযোগে ইয়াবার চালান সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় অভিযান চালান তারা। অভিযানের সময় একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১৪-৩০৬১) আটক করে তাতে তল্লাসি চালিয়ে ৬শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়জুর রহমান খানকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries