পৌর এলাকার ৩টি স্থানে ট্রাফিক পুলিশ চান হোসেনপুরবাসী

 

স্টাফ রিপোর্টার
হোসেনপুর পৌর এলাকার নতুন বাজার গোল চত্ত্বর, হাসপাতাল মোড় এবং মিষ্টিপট্টি মোড় এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পৌর এলাকার গুরুত্বপূর্ণ এই তিনটি স্থানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলে দুর্ঘটনা ও যানজট থেকে পৌরবাসীর কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে তারা জানিয়েছেন। এলাকাবাসী জানান, হোসেনপুর পৌর এলাকার নতুন বাজার গোল চত্ত্বর, হাসপাতাল মোড় এবং মিষ্টিপট্টি মোড় এলাকায় ট্রাফিক পুলিশ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হচ্ছে। হাট-বাজারের দিন অতিরিক্ত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করায় স্কুল-কলেজগামী শিার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া অবৈধ গাড়ি পার্কিং, অতিরিক্ত যানজট ও অদ চালকের বেপোয়ারা গাড়ি চালানোর কারণে ব্যস্ততম সড়কে অনেক পথচারী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ করছেন। হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন জানান, যানজট নিরসনে উপজেলা প্রশাসনকে নিয়ে কয়েকবার উদ্যোগ নেয়া হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। অপর দিকে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য অটোবাইকের ষ্ট্যান্ড বাজার থেকে অন্যত্র সরানো হলেও চালকেরা নিয়ম মানছেন না। হোসেনপুর বাজারের ব্যবসায়ী রতন চন্দ্র বনিক জানান, রড, সিমেন্ট, ফার্নিচারসহ কাঁচা মালের বড় ধরনের গাড়ী বাজারের প্রধান সড়কে উঠানামা করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন জানান, পৌরসভার রাস্তা প্রশস্ত এবং দুই লেনে উন্নীত হওয়ায় পথচারী ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তা আছে। বিষয়টি জেলার উধ্বর্তন কর্তৃপকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries