তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আমিনুল ইসলাম বাবুল :
কিশোরগঞ্জের তাড়াইলে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আকাশ মিয়া তাড়াইল-সাচাইল ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মৃত শাহেব আলীর ছেলে। বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার দাড়িয়াপুর এলাকায় বসত ঘরের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠে আকাশ। এসময় গাছের ডাল পার্শ্ববর্তী বৈদ্যুতিক লাইনে পড়ে গেলে জাকির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries