কিশোরগঞ্জ যুব উন্নয়ন প্রশিণ কেন্দ্রের কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে যুব উন্নয়ন প্রশিণ কেন্দ্রের ৭৫তম ব্যাচের কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) সকালে যুব উন্নয়ন প্রশিণ কেন্দ্রের হলরুমে এই কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ যুব উন্নয়ন প্রশিণ কেন্দ্র আয়োজিত তিন মাস মেয়াদী পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিণ কোর্সের প্রশিণার্থীদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল। যুব উন্নয়ন প্রশিণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর তানিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকন উদ্দিন ভূঞা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র প্রশিক (পশুপালন) আমিরুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট (সিবিও) মোরশেদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

