পাকুন্দিয়ায় বিজয় ফুল উৎসব
মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
বিপুল উৎসাহ উদ্যিপনার মধ্য দিয়ে গতকাল বুধবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে বিজয় ফুল উৎসব ২০১৮ পালিত হয়েছে। বিজয় ফুল উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান। উৎসব উপল্েয উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ও মাদ্রাসার প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। উৎসবে বিজয় ফুল শাপলা তৈরী, জাতীয় সংগীত প্রতিযোগিতা দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তার মোঃ রুহুল আমীন। সকাল ১০ টা হতে বিকাল ৩টা পর্যন্ত জাকঝমক পূর্ণভাবে বিজয় ফুল উৎসব পালিত হয়।

