বাজিতপুরে পুকুরে অবৈধভাবে বালু উত্তোলন করে ভরাট করার অভিযোগ
বাজিতপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরে মথুরাপুর গ্রামের জামে মসজিদের সামনে একটি পুকুরে এক প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় থেকে মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, মুরসালিন মিয়া, আনিস মিয়া, সাইফুল ইসলাম, আমরু মিয়া, আমির মিয়া, খুর্শিদ মিয়া, মুর্শিদ মিয়া সহ কয়েকজন মোহাম্মদ মকবুল হোসেনের পুকুরের জায়গায় ড্রেজার মেশিন দিয়ে ভরাট করার কারণে কিশোরগঞ্জ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪৪ ফৌঃ কাঃ বিঃ। মামলায় তিনি উল্লেখ্য করেন, এ জমির সাড়ে ষোল শতাংশ জায়গার মালিক থাকা সত্ত্বেও অবৈধভাবে মজিবুর গংরা পুলিশ সরেজমিন দিয়ে বাঁধা দেওয়া সত্ত্বেও পুলিশের কথাকে অমান্য করে গতকাল রবিবার পর্যন্ত অন্য জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি দিয়ে পুকুর ভরাট করে আসছে। মামলার বাদি মকবুল মিয়া জানান, কোর্টের মামলা ও পুলিশ সরেজমিন তদন্ত করার কারণে তাকে গতকয়েকদিন ধরে আসামি পক্ষদ্বয় হুমকি দিয়ে আসছে। বাজিতপুর থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, কোর্টের অভিযোগটি পাওয়ার পর সরেজমিন তদন্ত করার জন্য পুলিশকে পাঠিয়েছেন বলে সত্যতা স্বীকার করেন।

