কুলিয়ারচরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩,বাসে আগুন
এম.এ হালিম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন । আহত হয়েছে ১ জন । এ সময় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয় । নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে । নিহতরা হলো সিএনজি অটোরিক্সা চালক বাজিতপুরের আবুল হোসেন এবং ভৈরবের মিরারচর এলাকার কাচাঁমাল ব্যবসায়ী বাহার মিয়া । অন্যজনের পরিচয় পাওয়া যায়নি । পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও কুলিয়ারচর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সম হয় । এছাড়া নিহতদের মরদেহ হাইওয়ে থানা উদ্ধার করে থানায় নিয়ে এসেছে । হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসিরা জানায় আজ বেলা সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের যাত্রীবাহী বাসটি কুলিয়ারচরের কোনপাড়া নামক স্থানে পৌছলে ভৈরব থেকে বাজিতপুরগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে । এ সময় সংঘর্ষে সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় ।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন

