ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

