নিকলীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছিদ্দিক, তথ্যসেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী মণি, সমবায় কর্মকর্তা সালেহা খাতুন, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, ইউআরসি কর্মকর্তা নাহিদা আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আরা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে খাবার খাওয়ার আগে এবং বাইরে থেকে বাড়িতে ফেরার পর সাবান দিয়ে হাত পরিষ্কার করা জরুরি। ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তুলতে পারলে রোগজীবাণুর সংক্রমণ কমানো সম্ভব হবে।
এ সময় তিনি সুস্থ থাকতে নিয়মিত সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সবাইকে ‘হাত ধোয়ার নায়ক’ হওয়ার আহ্বান জানান।

