ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও আলোচনা সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
“ঘর থেকে শুরু করি,দূর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগের আগাম প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন,জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মিলন কুমার প্রমুখ। উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন।
এস,আই মিলন

