ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা

নিউজ ডেস্ক:

ফুটবল গোলের খেলা। তাই এই খেলায় সবচেয়ে বেশি গোল করবেন যিনি, তিনিই পাবেন সবচেয়ে বেশি খ্যাতি। সে হিসেবে এই খ্যাতির চূড়ায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই তালিকায় কারা আছেন যারা তাকে ছাড়িয়ে যেতে, কিংবা চ্যালেঞ্জ জানাতে পারবেন? শীর্ষ ১০-এ কারা আছেন, চলুন দেখে নেওয়া যাক।

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

ক্যারিয়ারে ৯০০-র বেশি গোল করে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিবেচিত হন। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯টি, এবং তিনি ১০০০ ক্যারিয়ার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন। স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর ও পর্তুগাল জাতীয় দলের হয়ে তিনি এই রেকর্ড গড়েছেন।

২. লিওনেল মেসি (আর্জেন্টিনা)

বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে খেলে ৯৩০টি গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জয়সহ অসংখ্য রেকর্ড তার দখলে। রোনালদো যেসব মাইলফলক ছুঁয়েছেন, তার চেয়ে কম সময়ে সেসব ছুঁয়ে রেকর্ড ভেঙেছেন তিনি। সবশেষ ভেঙেছেন দ্রুততম সময়ে ৯০০ গোলের রেকর্ডও।

৩. পেলে (ব্রাজিল)

সান্তোস ও ব্রাজিলের হয়ে ৭৬২টি গোল করেছেন এই কিংবদন্তি, যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। যদিও তার অনানুষ্ঠানিক ম্যাচের গোল ধরলে সংখ্যা ১২০০ ছাড়িয়ে যায় বলে দাবি করা হয়।

৪. রোমারিও (ব্রাজিল)

ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার প্রায় ৭৫৬টি গোল করেছেন। ইয়োহান ক্রুইফ তাকে পেনাল্টি বক্সে সবচেয়ে ‘প্রতিভাবান’দের একজন বলে আখ্যায়িত করেছিলেন।

৫. ফেরেঙ্ক পুশকাশ (হাঙ্গেরি)

হাঙ্গেরির ‘ম্যাগনিফিসেন্ট ম্যাগিয়ার্স’ দলের একজন ছিলেন তিনি। ছিলেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল স্কোয়াডটির একজনও। এই দুই দলের হয়ে ৭২৫টি গোল করেছেন তিনি।

৬. ইয়োসেপ বিকান (চেক/অস্ট্রিয়া)

১৯৩০-৫০-এর দশকে খেলা এই খেলোয়াড়ের গোলসংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও সাধারণভাবে ৭২২টি গোল বলে ধরা হয়।

৭. রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড)

ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার হয়ে খেলে ৭০৪টি গোল করেছেন। পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

৮. জিমি জোন্স (উত্তর আয়ারল্যান্ড)

মূলত আইরিশ লিগে খেলে ৬৩৯টি গোল করেছেন, বিশেষ করে গ্লেনাভনের হয়ে দীর্ঘ সময় শীর্ষ গোলদাতা ছিলেন।

৯. গার্ড মুলার (পশ্চিম জার্মানি)

বায়ার্ন মিউনিখ ও জার্মানির হয়ে প্রায় ৬৩৪টি গোল করা এই স্ট্রাইকার ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালের বিজয়ী গোলদাতা।

১০. জো ব্যামব্রিক (উত্তর আয়ারল্যান্ড)

লিনফিল্ড ও চেলসির হয়ে খেলে ৬২৬টি গোল করেছেন, এক মৌসুমেই লিনফিল্ডের হয়ে ৫০ গোল করার রেকর্ড আছে তার।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ