সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ