সান্তাহারে নিহত শিশু রাকামণির পরিবারের পাশে আসক ফাউন্ডেশন
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার শহরের সাহেবপাড়ায় প্রতিবেশীর হাতে নিহত শিশু রাকামণির পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন। সংগঠনটির আদমদিঘী উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) নিহত শিশুটির পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বেলা ১১টার দিকে সাহেবপাড়ায় আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নিহত রাকামণির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন আদমদিঘী উপজেলা কমিটির সভাপতি মো. মনসুর আলী, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি জিল্লুর রহমান চন্দন ও মাসুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আমজাদ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক রেহেনা বেগম, শিহাব হোসেন সাজু, হোসেন আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আসক ফাউন্ডেশনের নেতারা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতার অংশ হিসেবে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তারা নিহত শিশুটির পরিবারের প্রতি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

