কটিয়াদী বাজারের কাপড়পট্টি রাস্তা আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

সৈয়দ রানা, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারের কাপড়পট্টি থেকে পাটপট্টি পর্যন্ত রাস্তা আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

বুধবার দুপুরে কটিয়াদী বাজার বনিক সমিতির কার্যালয় প্রাঙ্গনে আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনে সভাপতি মোঃ ইলিয়াস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জিল্লু রহমান জিল্লু।

এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী বাজার বণিক সমিতির জোবের আলম শরীফ, মোঃ আলমগীর হোসেন, আশরাফ উদ্দিনসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ