ধামইরহাটে জামায়াতের যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সভাপতি মো. আবু সালেহ মুসা (মুন্ন)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, এমপি (নওগাঁ-২), কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. নাজমুল হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি মো. মারুপ আহমেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা এ কে এম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর মাওলানা মো. আতাউর রহমান এবং সেক্রেটারি হাফেজ মো. রেজোয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ফল হলেও সেই চেতনা থেকে সরে যাওয়ার চেষ্টা চলছে। গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করে তারা বলেন, জনগণের রায় কার্যকর না করে তা উপেক্ষা করার অপচেষ্টা চলছে, যা দেশের যুবসমাজ মেনে নেবে না।

বক্তারা যুবসমাজকে আরও দায়িত্বশীল হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ