কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের ১২ সেবাদানকারীর মাঝে অভিন্ন পোশাক বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের সেবাদানকারীদের মাঝে অভিন্ন পোশাক বিতরণ করা হয়েছে।

“কুলিয়ারচর উপজেলা প্রশাসন টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন সেবাদানকারীর হাতে একই ধরনের পোশাক (কুর্তি/ইউনিফর্ম) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

অনুষ্ঠানে ইউএনও মো. ইয়াসিন খন্দকার বলেন, উপজেলার জনগণ যাতে সহজেই প্রশাসনের সেবাদানকারী কর্মীদের শনাক্ত করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সেবাগ্রহীতারা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, সেবার মান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ