হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে এডিপি প্রকল্পের আওতায় বিনামূল্যে শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জিএস শরিফসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, সাবেক পৌর মেয়র ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবু হাসিম সবুজ, ফরিদ আহমেদ, সাদ্দাম হোসেন চাঁন মিয়া, রফিকুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানছুরুল হক রবিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়েত হোসেন সম্রাট, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন, কৃষকদলের সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হোসেন আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম এবং তাতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ