পাচার হওয়া অর্থ উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আদালতের মাধ্যমে দেশে ৫৭ হাজার ১৬৮ কোটি টাকা এবং বিদেশে ১৩ হাজার ২৭৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। পাচার হওয়া অর্থ উদ্ধারে ইতোমধ্যে ১৪১টি মামলা করা হয়েছে, যার মধ্যে ১৫টির চার্জশিট এবং ৬টির রায় হয়েছে।

সরকার জানায়, অর্থ পাচারের গন্তব্য হিসেবে ১০টি দেশ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনগত সহায়তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে।

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে টাস্কফোর্স ও দুদকের নেতৃত্বে যৌথ তদন্ত দল কাজ করছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ